স্টাফ রিপোর্টার:
সারা দেশের ন্যায় চাঁদপুরেও একযোগে আগামি ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ১ নভেম্বর শুরু হওয়া পরীক্ষা শেষ হবে আগামী ১৭ নভেম্বর। এ বছর চাঁদপুর জেলার ৮ উপজেলার ৭২ কেন্দ্রে ৪৯ হাজার পরীক্ষার্থীর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী সংখ্যা ৪০ হাজার ১শ’ ৪৪ জন ও কেন্দ্র সংখ্যা ৫০টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৯ হাজার ৪ শ’ ৭৯ জন ও কেন্দ্র ২২ টি। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২০ হাজার ৪শ’ ৭১ জন ও ছাত্রীর সংখ্যা ২৯ হাজার ১শ’ ৫২ জন। প্রাপ্ত তথ্যে দেখা যায় এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ৮ হাজার ৬শ’ ৮০জন বেশি।
গেলো ২০১৫ শিক্ষাবর্ষে চাঁদপুর জেলায় ৭১ কেন্দ্রে ৪৭ হাজার ৬শ’ ৯০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ২শ’ ৫জন। ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৬শ’ ৭৬ জন এবং ছাত্রীর সংখ্যা ২২ হাজার ৬শ’ ২৯ জন। জেডেসি পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৪শ’ ৮৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩ হাজার ৭শ’ ৬১ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৭শ’ ২৪ জন। ২০১৫ শিক্ষাবর্ষের চেয়ে ২০১৬ শিক্ষাবর্ষে ১ হাজার ৯শ’ ৩৩ জন শিক্ষার্থী ও ১টি কেন্দ্র বেশি।
চাঁদপুর সদরে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৪শ’ ৯২ জন ও কেন্দ্র ৭টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৪ শ’ ১২ জন এবং কেন্দ্র ৩টি। ফরিদগঞ্জ উপজেলায় জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৮ শ’ ৭৩ জন ও কেন্দ্র ১১ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ১শ’ ৬৬ জন এবং কেন্দ্র ৪টি। হাজীগঞ্জ জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৬ শ’ ৪৯ জন ও কেন্দ্র ৭টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩ শ’ ৫২ জন এবং কেন্দ্র ৩টি। শাহরাস্তি উপজেলায় জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৪ হাজার ২২ জন ও কেন্দ্র ৫টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৮শ’ ৫০ জন এবং কেন্দ্র ২টি। কচুয়া উপজেলায় জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৪শ’ ৬০ জন ও কেন্দ্র ৬ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৮শ’ ৯৪ জন এবং কেন্দ্র ৪টি। মতলব দক্ষিণ উপজেলায় জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ২শ’ ৪২ জন ও কেন্দ্র ৪ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৮শ’ ৮৮ জন এবং কেন্দ্র ৩ টি। মতলব উত্তর উপজেলায় জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৯শ’ ৭১ জন ও কেন্দ্র ৯টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৪শ’ ৭৪ জন এবং কেন্দ্র ২টি। হাইমচর উপজেলায় জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৪ শ’ ৩৫ জন ও কেন্দ্র ১টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৪ শ’ ৮৮ জন এবং কেন্দ্র ১ টি। চাঁদপুরের সকল পরীক্ষা কেন্দ্রের সময়সূচি এক ও অভিন্ন নিয়ম-নীতিতে চলবে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন করে সংশ্লিষ্ট শিক্ষকদেরকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে একজন কেন্দ্র সচিব জানান । এছাড়াও প্রতি কেন্দ্রে ১ জন কেন্দ্র সচিব ও একাধিক সহকারী কেন্দ্র সচিব দায়িত্ব পালন করবেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
