
শরীফুল ইসলাম
এবার চাঁদপুর জেলায় ২০১৫ শিাবর্ষের জন্য ৮ উপজেলায় মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ী ও এসএসসি ভোকেশনাল শিার্থীদের জন্য ১৪ লাখ ৬৩ হাজার ৮শ ৯৭ কপি বই বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যেই শিা অধিদপ্তরের বিনামূল্যের ঐ সব বই চাঁদপুর জেলার স্ব-স্ব উপজেলা শিা কর্মকর্তার বরাবরে পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে বলে মাধ্যমিক শিা অফিস সূত্রে জানা যায়। আগামী ১ জানুয়ারি মধ্যে ২০১৫ সালে সকল শ্রেণির শিার্থীদের নিকট বই পৌঁছে দেয়ার ল্েয এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। মাধ্যমিক শিা অফিস প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর জেলার মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত ২৮ লাখ ৩৯ হাজার ৭শ ১০ কপি, দাখিল ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি পর্যন্ত ৭ লাখ ৯৯ হাজার ৪শ ৬১ কপি ও এবতেদায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ৩ লাখ ৯১ হাজার ৪শ ১৪ কপি, মাধ্যমিক ইংরেজি ভার্সন ৪ হাজার ১০ কপি এবং এসএসসি ভোকেশনার শিার্থীদের জন্য ২৯ হাজার ৩শ ২ কপি বইয়ের চাহিদা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছিল বলে জানা যায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
