
অভিজিত রায় ॥
চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তেব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। মন্ত্রী তার বক্তব্যে বলেন আমি অনেক জেলা ঘুরি বিভিন্ন কাজে। বহু জেলার চেয়ে চাঁদপুর জেলা আইনশৃঙ্গল সৌহাদের মধ্যে বসবাস করছি। কমন ইসুতে আমরা এক থাকি। মাদকের ব্যাপারে আমরা চিন্তিত। আমার বিশ^াস আমরা যেবাবে এগুচ্ছি তাতে আমরা সফল হবেই। আমাদের মাদক ব্যবসায়ীকে আগে ধরতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। মাদকসেবীর থেকে আগে মাদক বিক্রির সাথে জড়িতের ধরতে হবে। আমরা সকলে মিলে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করি। প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে সমাজ থেকে মাদকে দূরে রাখা সম্ভব।
সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
জেলা আওয়ামীল সভাপতি ও চাঁদপুর পৌর সভার মেয়র বলেন, হরিনা ফেরি ঘাট এলাকায় অবৈধ বালি উত্তোলন চলছে। এখানে একটি রাম রাজত্ব সৃর্স্টি হয়েছে। বিভিন্ন জেলার বালুবাহী জাহাজে এ এলাকা দিয়ে যাওয়ার সময় তারা চাঁদা দাবী করে। চাঁদা না দিনে মারধর করা হচ্ছে। সেখানে ইউপি চেয়ারম্যান সেলিম খানের পৃষ্ঠপোষকতায় এ কাজ করা হচ্ছে । তার দারাই একটি চক্র এ কাজ দীর্ঘ দিন করে আসছে। আমি এক সময় কার্গো ব্যবসার সাথে জড়িত ছিলাম। এর কারনে বরিশালসহ বিভিন্ন জেল থেকে কার্গো ব্যবসায়িরা বিশেষ করে বালুবাহী কার্গে ব্যবসায়িরা আমকে ফোক করেন। তার আমাকে জানান এভাবে চলথে থাকলে আমারা কি করে চাঁদপুর হয়ে নদী পথে সারা দেশে সাথে আমাদের ব্যবসা পরিচালনা করবো। এ এলাকায় বালু কি বৈধভাবে উত্তোলন করা হচ্ছে কি না তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে।
তিনি আরো বলেন, ট্রাক্টর কোটি টাকার রাসত ধ্বংস করছে। জানুয়ারী মাসে সীধান্ত হয়েছে কিন্তু বন্ধ করা যাচ্ছে না। এ যানের কারনে অনেক প্রাণ হানীর ঘটনা ঘটেছে। এ জন দূরভূককে এখনই বন্ধ করা দরকার। জনস্বার্থে আমাদের এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অটোবাইক বন্ধ না করলে রাস্তা ঘাট সমস্যায় পড়বে। এ সকল কিছু বিক্রি বন্ধ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশ্রাফুজ্জামান, চাঁসক অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুদার, প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী, শাহরাস্তির টিএনও শামিউল মাসুদ, ছেংগাচর পৌরসার মেয়র জর্জ মিয়া প্রমুখ। গত সভার সীদ্ধান্ত সমূহ ও এর অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমির আব্দুল্লাহ্ মোহাম্মদ মাঞ্জুরুল করিম।
