শাহরিয়ার খাঁন কৌশিক।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার ৫টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁদপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। শনিবার ১ ডিসেম্বর সকাল ১০টায় চাঁদপুর ক্লাবে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন,চাঁদপুর ৩ আসনের আওয়ামীলীগের মননীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ দীপু মনি রাখেন,চাঁদপুর ১ আসনের আওয়ামীলীগের প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মহিউদ্দিন খাঁন আলমগির , ৫ আসনের প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তম, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাস ও সমাজ কণ্যান বিষয়ক সম্পাদক বাবু সুজাত রায় নন্দি। এসময় বক্তরা বলেন, আমরা সকলে ঐক্য বদ্ধভাবে কাজ করে ৩০ শে ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করবো।মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাছিনাকে চাঁদপুরে ৫টি আসন উপহার দিবো। তিনি আবারো বাংলাদেশের প্রাধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নের চাকা সচল রাখবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বার্থে নৌকায় ভোট দিয়ে পূনরায় জামির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার আহবান জানাই সকলের কাছে।
জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
