শিরোনাম:
রবিবার , ১৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
চাঁদপুর প্রতিনিধি\ চাঁদপুর জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক ও ক্রীড়াবীদ গোলাম মোস্তফা বাবুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোলাম মোস্তফা বাবুকে গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে।-
ঘটনাটি ঘটেছে, সোমবার রাত অনুমান সারে ১০টায়,শহরের পুরানবাজার-নতুনবাজার ব্রীজের পুরানবাজার অংশের গোড়ায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় ২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়,চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর কাছ থেকে গত কয়েকদিন যাবত পুরানবাজার এলাকার সাবেক ছাত্রলীগের নেতা ও জনৈক মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা চাঁদা দাবী করে আসছিল। বাবু চাঁদা না দেওয়ায় গতকাল সোমবার রাতে গোলাম মোস্তফা বাবু চাঁদপুর শহর থেকে একাকি অবস্থায় পুরানবাজার তার বাসায় যাচিছল। পথিমধ্যে পুরানবাজার ব্রীজের গোড়ায় আসলে এক দল যুবক তার কাছে চাঁদা দাবী করে। সে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় বাবুর মাথায় ও কপালে স্বজোরে কোপ দিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী গুরুত্বর আহত মোস্তফা বাবুকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে রাতেই পুলিশ ১জনরক আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক ও ক্রীড়াবীদ গোলাম মোস্তফা বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এরা সন্তাসী এদের কোন দল নেই। সাবেক ছাত্রলীগ নেতার বর্তমানে দলে কোন অবস্থান নেই। সে নেশা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে। আমি নৌকার মার্কার পক্ষে পুরানবাজার ৪নং ওয়ার্ডের আহবায়ক হিসেবে ৩নং প্রাথমিক বালিকা বিদ্যালয়ে দায়িত্ব পালন করার সময় ও তারা আমার কাছে চাঁদা চেয়েছে। আমি চাঁদা না দেওয়ায় তারা এ ঘটনাটি ঘটায়। আমি এদের উপযুক্ত শাস্তি দাবী করছি। মোস্তফা বাবুর উপর হামলার ঘটনার পর তাকে হাসপাতালে দেখতে যান,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো: নূরুল ইসলাম নূরু,সাবেক ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম নোমানসহ আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীরা। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাছিম উদ্দিন জানান,থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপর আসামীকে আটকের চেস্টা চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
