
শওকত আলী ঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের ছোট ভাই ফরহাদের শুভ জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কে এই জন্মদিন পালন করেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের ছোট ভাই মঞ্জুর আলম ফরহাদ হোসেনের শুভ জন্মদিন অত্যান্ত ঝাকঝমক পূর্ণ পরিবেশে শত শত নেতাকর্মীর উপস্থিতির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু’র উপস্থিতিতে জন্মদিনের কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটা হয়। এছাড়া বিভিন্ন উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শত শত নেতাকর্মীরা জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পরে নেতাকর্মীরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে ফরহাদ হোসেনকে জন্মদিনের কেক কেটে তাকে খাওয়ান। এ সময় ফরহাদ হোসেনও নেতাকর্মীদের জন্ম দিনের কেক খাওয়ান অত্যান্ত আনন্দঘন পরিবেশে। এ সময় তাকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। চাঁদপুর শহরের ওয়ান মিনিট সড়কের ওয়ান মিনিট বয়েজ জুনিয়র গ্রুপ এর নেতাকর্মীরাও ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।
