ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উৎসব-২০১৮
স্টাফ রিপোর্টার॥ প্রতিবছরের ন্যায় চাঁদপুর কারী বাড়ি মন্দিরে জেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের ১ ও ২ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উৎসব-২০১৮। ২ সেপ্টেম্বর সমাপনি অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য ডা.দীপু মন্
অনুষ্ঠান সূচিঃ– ১ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে শুদ্ধভাবে গীতা পাঠ,উলুধ্বনিসহ বিভিন্ন প্রতিযোগিতা। সন্ধ্যা ৭টায় ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনের এই কর্মসূচির উদ্বোধন করবেন চা৭দপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
২ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় শহরে বের হবে জম্মাষ্টমী উৎসবের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। উদ্বোধন করবেন পুলিশ সুপার জিহাদুল কবিরপিপিএম।সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ডা.দীপুমনিএমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ শওকত ওচমান ও পুলিশ সুপার জিহাদুল কবিরপিপিএম।
উক্ত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সকলকে উপস্থিত থাকার জন্য শ্রী শ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র সাহা ও সাধারন সম্পাদক অরুপ কুমার শ্যাম অনুরোধ জানিয়েছেন।
