
স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) বিকালে চাঁদপুর জেলা যুব সংহতির কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় চাঁদপুর জেলা যুব সংহতির আহবায়ক ও কেন্দ্রীয় যুব সংহতির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক শাজাহান মাতবর।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক রফিকুল ইসলাম চান্দু, সদস্য সচিব হারুন গাজী, পৌর যুব সংহতির সদস্য সচিব ফারুক গাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মনির মিজি, জয়নাল, জেলা যুব সংহতির সদস্য শাজাহান ছৈয়াল, জসিম খলিফা, হাফেজ ঢালীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
চাঁদপুরনিউজ/এমএমএ/
