আহসান হাবিব পাটওয়ারী: চাঁদপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে সূরার অন্যতম সদস্য অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (৫ ডিসেম্বর) বিকেল ৫ টায় সদরের নিজ গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ ইব্রাহীম খলিল বুধবার রাতে জানান, শহরতলীর নিজ গাছতলা থেকে জামায়াত আমীরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ পূর্বের একাধিক মামলা রয়েছে। অধ্যক্ষ আবদুর রহিম পাটোওয়ারী এর আগেও একাধিকবার হরতাল অবরোধসহ পুলিশের দায়ের করা বিভিন্ন নাশকতার মামলায় গ্রেফতার হন। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুর রহিমকে গ্রেপ্তারে ২০ দলীয় জোটের নেতা হিসেবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। পৃথক বার্তায় নিন্দা জানান চাঁদপুর জেলা জামায়াত সেক্রেটারি বিল্লাল হোসেন মিয়াজী ও সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল। বিবৃতিতে বলা হয় অধ্যক্ষ আব্দুর রহিম পাটোওয়ারীর বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই, আগরে সব মামলাতে তিনি জামিনে রয়েছেন। নির্বাচনের আগ মুহুর্তে তাকে গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তাঁরা জামায়াত আমিরের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুর রহিম আটক
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
