১ – ২২ অক্টোবর সবাই একত্রিত হয়ে মা ইলিশ রক্ষার আন্দোলনে নামতে হবে
…………………জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হাই
মিজানুর রহমান ॥
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্ক র্ফোসের সভা গতকাল ১৭ সেপ্টেম্বর রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই।তিনি তাঁ বক্তব্যে বলেন, আপনারা জানেন এক সময় অতি আহরনের ফলে আমাদের জাতীয় মাছ ইলিশ হারিয়ে যাবার পর্যায় চলে গিয়েছিলো। কিন্তু বিগত কয়েক বছর সরকার জাটকা ও মা ইলিশ রক্ষায় সফল অভিযান পরিচালনা করায় মানুষ আবার ইলিশের সুফল পেতে শুরু করেছে। কাজেই এবারের নিষেধাজ্ঞার সময় ১ থেকে ২২ অক্টোবর এই ২২ দিন আমাদের সকলকে একত্রিতভাবে মা ইলিশ রক্ষার আন্দোলনে নামতে হবে। এবারের অভিযানের সময় কোনো জেলে নদীতে নামতে পারবেনা। তারপরও যদি কোনো জেলে মাছ ধরতে নদীতে যায় তাহলে তাদেরকে সরাসরি মোবাইল কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। জেল হবে,তারা জামিন পাবে না এবং জব্দ করা জাল ও নৌকা সাথে সাথে ধ্বংস করা হবে। যাদের প্ররোচনায় জেলেরা মাছ ধরতে যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাসুদ হোসেন, নৌ বিভাগের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার চাঁদপুর সদর মোঃ সোহেল মাহমুদ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন এমসিপিও(কম)। সভার শুরুতে গত বছরের গৃহীত সিদ্ধান্ত সমূহ এবং মা ্ইলিশ রক্ষার বিভিন্ন দিক পর্যালোচনা করে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ এর সহ সভাপতি আবদুল বারী জমাদার মানিক,হাইমচর উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তামোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার,,চাঁদপুর বরফকল মালিক সমিতির সভাপতি মোঃ রফিকুল্লাহ,চাঁদপুর কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক,জাতীয় মৎস্যজীবি সমিতির চাঁদপুরের সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, সাধারন সম্পাদক মোঃ মানিক দেওয়ান,সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
