মিজান লিটন ॥
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দু’সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া। পুলিশের লাঠির্চাজ। ঘটনাটি ঘটেছে সকাল ১০ টায় চাঁদপুরে জেলার কচুুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে। ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ৩ নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক সিকদারসহ ১০ জন আহত। আহতরা হলেন- বিতারা ইউনিয়নের মেম্বার সফিউল্লাহ, মেম্বার কামরুজ্জামান, মেম্বার বোরহান উদ্দিন মোল্লা, মোস্তফা, মিজান, মামুন মুন্সি, মামুন ও জিসান। এদের মধ্যে ৩ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ৩ নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক সিকদার পুলিশ পাহাড়ায় ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যায়। তখনো সদস্য প্রার্থী শাহাজান তালা মার্কার সমর্থনে কেন্দ্রের বাহিরে মিছিল করছিল। পুলিশ মিছিলে লাঠি চার্জ করে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, চাঁদপুর জেলার ৮টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার রয়েছেন ১২৮৮ জন। এদের মধ্যে নানা কারণে কয়েকজন ভোটার তাদের ভোটাধিকারের যোগ্যতা হারিয়েছেন। বর্তমান হিসাবে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকারের জন্য যোগ্য ভোটার রয়েছেন ১২৬০ জন। ১৫টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে ভোট কেন্দ্র।
শিরোনাম:
বুধবার , ১২ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
