বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অভিষেক, ফটো প্রদর্শনী ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ এস টি পাজা সংগঠনের নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন বলেন, আমি আজ অভিভূত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যক্রম দেখে। তারা সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে একটি কার্যকরী কমিটি গঠন করে এ পর্যন্ত যে সমস্ত কাজ করেছেন এবং একটি সুন্দর মনোরম ফটো প্রদশর্ণী উদ্বোধন করে চাঁদপুর শীর্ষস্থানীয় সবগুলো দৈনিকের সম্পাদক ও সাংবাদিকদের যে সম্মাননা প্রদান করেছে তাতে মনে হয় তারা ভবিষ্যতে আরো ভালো কার্যক্রম গ্রহণ করতে পারবে।
তিনি আরো বলেন, ফটো সাংবাদিকদের অনেকেই মনে করেন তারা ফটোগ্রাফার। আসলে তারা ফটোগ্রাফার নন, তারা হচ্ছেন ফটো সাংবাদিক। ফটো সাংবাদিকরা দেশের এবং জাতির জন্যে অনেক অবদান রাখেন। কারণ একটি মানসম্মত ছবিই বদলে দিতে সমাজ ও জাতিকে। আমি মনে করি তাই ফটো সাংবাদিকদের মূল্যায়ন করতে হবে এবং তাদের সমস্যা সমাধানের জন্যে পত্রিকার সম্পাদকদের নজর দিতে হবে। তাহলেই তারা দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মীর আহম্মদ মীরু ও চাঁদপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহজাহান চৌধুরী, দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, চাঁদপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক আবদুর রহমান, দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও দৈনিক সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, দৈনিক আমাদের কুমিল্লার ব্যাবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক আলোকিত চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন।
ফটো প্রদশর্ণী প্রতিযোগিতায় বিজয়ী ১২জন ফটো সাংবাদিক অংশ গ্রহণ করেন। এরমধ্যে প্রথম স্থান অধিকার করেন সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, দ্বিতীয় স্থান সদস্য মুসাদ্দেক আল আকিব ও তৃতীয় স্থান অধিকার করেন সদস্য কবির হোসেন মিজি। এছাড়াও ৪র্থ আশিক বিন রহিম, ৫ম মিজানুর রহমান রানা, ৬ষ্ঠ কামরুল ইসলাম, ৭ম চৌধুরী ইয়াছিন ইকরাম, ১১তম এস এম সোহেল, ৯ম সাইদ হোসেন অপু, ৮ম তালহা জুবায়ের, ১০ম মুহাম্মদ আলমগীর, ও ১২তম শরীফুল ইসলাম। সকল প্রতিযোগীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
শিরোনাম:
সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

