অভিজিত রায়
দেশব্যাপী পেট্রোল বোমায় মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানবন্ধুন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় শহরের শপথ চত্ত্বর এলাকায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা
সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতীর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল ভূঁইয়া, সহকারী কমান্ডার (সাংগঠনিক) ইসমাইল সিরাজী, সহকারী কমান্ডার (অর্থ) সাধন সরকার, সহকারী কমান্ডার (প্রচার) আব্দুর রশিদ খান, সহকারী কমান্ডার (দপ্তর) সুলতান আহমেদ মিয়াজী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওলান মোঃ বোরহান উদ্দিন। উল্লেখ্য, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিসটি শহরের জোড় পুকুর পাড় এলাকা থেকে নতুন বাজারের লন্ডন ঘাট এলাকায় স্থানন্তরিত করা হয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
