চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দদের সাথে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চাঁদপুর জেলা শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে সভায় সভাপতির বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ বলেন, আগামী দিনগুলোতে আমরা প্রজন্মদেরকে নিয়ে কাজ করতে চাই। চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের যেই ৩টি সহযোগী সংগঠন রয়েছে এগুলো তোমাদেরকে দিয়েই পরিচালিত হবে। মহান স্বাধীনতা তারুন্যের প্রতিক তোমরাই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।
তিনি দেশব্যাপী বিএনপি ও জামায়াত ইসলামীর অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে সাধারণ মানুষ হত্যা ও নাশকতার প্রতিবাদ জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধারাই হবে দেশের ঐক্যের প্রতীক। কারন আমরা রক্তের বিনিময়ে এই দেশটিকে স্বাধীন করেছি। তাই এই দেশের প্রতি আমাদের দ্বায়িত্ব ও ভালোবাসা সবচেয়ে বেশী।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (সাংগঠনিক) মহাসীন পাঠানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত কুমার দে চাকি, সহকারী কমান্ডার ত্রান ও সমাজ কল্যান মাহবুব হোসেন পাটওয়ারী, সহকারী কমান্ডার দপ্তর ইয়াকুব আলী, কর্যকরী সদস্য আবুল হাসেম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র চাঁদপুর জেলা ইউনিটের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাফর ইকবাল মুন্না, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি মেখ মো. আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র চাঁদপুর জেলা ইউনিটের আহবায়ক অ্যাড. হান্নান কাজী, সদস্য সচিব আবুল বাশার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শিমুল হাসান সামনু, সহ-সভাপতি ইমন ঢালী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন শান্ত মজুমদার, সহ-সম্পাদক শাওন চন্দ্র দাস, সাদ্দাম হোসেন গাজী স্বাধীনতা আল স্পটিং ক্লাব প্রমূখ।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

