চাঁদপুর জেলা যুবলীগের জরুরী সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। বক্তব্যে বলেন, জেলা যুবলীগ আহাবয়ক কালু ভূঁইয়ার উপর হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তিনি সংগঠনের প্রাণ। আমার হামলা কারীদের আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূল শাস্তি দাবী করছি। এ বিষয়ে সংগঠনের প্রতিবাদ কার্যক্রম অব্যাহত থাকবে। চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক ঝন্টু দাসের পরিচালানায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু পাটওয়ারী, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগ সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, শহর যুবলীগ সাধারণ সম্পাদক বজলুর রহমান বজু মোল্লা, জেলা যুবলীগ সদস্য মাইনুল হায়দার চৌধুরী, আব্দুল হান্নান সবুজ, গাজী বিল্লাল, গাজী আব্দুল গণি, সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জিয়াউল আমিন দীপু, জাহাঙ্গীর হোসেন বেপারী, হুমায়ুন কবির সুমন, হাইমচর উপজেলা সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম মামুন প্রমূখ।
সভার সিধান্ত, প্রত্যেক উপজেলায় প্রতিবাদ সভা করা এবং হামলার প্রতিবাদে স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বারবর স্মারক লিপি প্রদান। প্রত্যেক উপজেলা ও ইউনিয়নের প্রতিবাদ সভা শেষে জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

