স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলা সাহিত্য একাডেমির প্রানবন্ত মাসিক সাহিত্য আড্ডার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় চাঁদপুর শহরের জোরপুকুর পাড়স্থ চাঁদপুর সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত আড্ড বিকেল ৫ টায় শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। এবারের আড্ডাতে ভিন্ন রস যোগ করে শোনানো হয় বাশের বাশির সুর। আগত কবি ও সাহিত্যিকদের বাশির সুরে মুগ্ধ করেন বাশিয়াল মো. বেলাল হোসেন। আসরে জেলা শিল্পকলা একাডেমির ক্যালচারাল অফিসার আবু সালে মোহাম্মদ আব্দুল্লার (সৌম্য সালক) সঞ্চালনায় অগত কবি সাহিত্যিকরা একে একে তাদের স্ব-রচিত কবিতা ও প্রবন্ধ এবং গল্প পাঠ করেন। আর পাঠিত কবিতা ও প্রবন্ধের উপর গঠন মুলক উল্মক্ত আলোচনা করেন কবি সাহিত্যিকরা। এবারের আড্ডায় কবিতা পাঠ করেন প্রবীণ লেখত হাসেম প্রধানিয়া, বিশিষ্ঠ চিকিৎসক ও লেখক ডাঃ পিযুষ কান্তী বড়–য়া, কবি ও লেখক রণজিৎরায় চৌাধুরী, তছলিম হোসেন হওলাদার, ম. নূরেআলম পাটোওয়ারী, কাদের পলাশ, আসাদুল্লা কাহাফ, রফিকুজ্জামান রণি, আশিক বিন রহিম, মাইনুল ইসলাম মানিক, মো. আল আমিন হাসান,কাজী সহীদুল ইসলাম সাইফ , ফয়সাল মুধা, কবির হোসেন মিজি, ছিদ্দিকুর রহমা, ছোট গল্প পাঠ করেন মাইনুল হক তোহা। সব শেষে ভাষার মাস এবং বায়ান্নর ভাষা সহীদদের স্বরণ করে আমার ভাইয়ের রক্ত রাযানো একুশে ফেব্রুয়ারীর গানের মাধম্যে আড্ডার সমাপ্তি করা হয়। উল্লেখ্য আগামি সাহিত্য আসর ২৫ মার্চ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হবে। এতে জেলার সকল কবি সাহিত্যিক ও সাহিত্য অনুরাগিদের উপস্থিত থাকার জন্য আনুরোধ জানান জেলা সাহিত্য একাডেমির মহা-পরিচালক কাজী শাহাদাত।

