চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করলেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।গতকাল বেলা ১২টায় হাসপাতালে এসে সকল বিভাগ ঘুরে দেখেন ও সেবা নিতে আসা রোগীদের সাথে সাক্ষাত করেন। পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় মন্ত্রী মায়া বলেন, আমি নিজেও একজন ডায়াবেটিক রোগী। এরোগ হলে নিয়মমাফিক চলতে হয়, তানাহলে মরন সন্নিকটে এসে পরে। আমাকে আজ এ হাসপাতালের একজন সম্মানিত সদস্য করায় আমি পরিচালনা পর্ষদের সকলের কাছে কৃতজ্ঞ। হাসপাতালের ৬তলা ভবন নির্মাণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও আমার দায়িত্বরত মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় উন্নয়ন কাজ তরান্বিত করারা চেষ্টা করবো। প্রধানমন্ত্রী নিজে এ হাসপাতালটি উদ্বোধন করছেন অতএত ওনার নলেজে অবশ্যই বিষয়টি আছে। দরকার হলে আমি আবার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবো কি করে হাসপতালটির ৬তলা পর্যন্ত ভবন নির্মাণ কাছ শেষ করা যায়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেন, হাসপাতালে ভূমি দানকারী ও সাধারণ সম্পাদক ডা. এম এ গফুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমির জায়ফর, সিভিল সার্জন ডা. রথীনন্দ্র নাথ, জেলা আওয়মীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, হাসপাতাল পরিচালনা পর্ষদ ও আজীবন সদস্য জাহঙ্গীর আখন্দ সেলিম, অ্যাড. মোনয়ারউল্যা, ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কামাল পাটওয়ারী, জয়নাল আবেদীন, কাজী শাহাদাত, মোঃ রোকনুজ্জামানসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

