রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর নতুন বাজার উকিল পাড়ায় বাসায় খদ্দেরসহ পতিতা ও দালালকে আটক করেছে এলাকাবাসী শুক্রবার সকালে।
এলাকাবাসী ও বাড়ির মালিক জানায়, ভাড়াটিয়া রাণু বেগম ৩য় স্বামীকে নিয়ে দীর্ঘ ৯মাস যাবৎ ঐ বাসায় বসবাস করতো। বাড়ির সবার চোককে ফাঁকি দিয়ে রেণু বেগম বিভিন্ন স্থান থেকে মেয়ে এনে কাজের নামে দেহ ব্যবসা চালিয়ে আসছে। পাপে ছাড়ে না বাপেরে? এমতাবস্থায় আজ সকালে স্থানীয় এলাকার লোকজন উৎপেতে থাকে। বিষ্ণুপুর থেকে আসা কাঠমিস্ত্রী হানিফ গর্ভবতী বউয়ের জন্য ঔষধ নিতে চাঁদপুরে আসে। এমন সময় পুরনো খদ্দের হানিফকে মোবাইফোনে বাড়িতে আসতে বলে রাণু বেগম। এসময় রাণুর ঘরে আগে থেকেই তার সৎ বোনকে এনে রাখে। হানিফ ৫শ’ টাকার বিনিময়ে রাণুর ঘরে প্রবেশ করার পর উৎপেতে থাকা স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। আটক হানিফে এলাকার কিছু বখাটে যুবকরা বিভিন্ন মোটা অংকের টাকার জন্য চাপপ্রয়োগ ও মারধর করে।
এবিষয়ে বাড়ির মালিক জানতে পেরে রাণু বেগমকে আজকের মধ্যে ঘর ছেড়ে দেয়ার জন্য নির্দেশ দেন।
