প্রতিনিধি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশসহ জাটকা ধরায় চাঁদপুর -নৌ-থানা এবং হরিনা নৌ-ফাঁড়ি পুলিশের অভিযানে আটক ১০ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া রিয়াদ (১২) নামে এক শিশু জেলেকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।২০মার্চ মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান ও উম্মে হাবীবা মীরার ভ্রাম্যমান আদালত পৃথকভাবে আটক জেলেদের সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম জানান,পুলিশ সুপার সুব্রত কুমার হালদার এর কঠোর নির্দ্দেশনায় চাঁদপুর পদ্মা-মেঘনার ইলিশ অভয়াশ্রমসহ জাটকা সংরক্ষণে নৌ-পুলিশের টহল অভিযান জোরদারভাবে চলছে।সোমবার দিবাগত রাতে হাইমচর থেকে জাটকা নিধন করে মতলবের দিকে যাবার সময় নৌ-থানার উপ-পরির্দশক হাসান ও দেলোয়ার সঙ্গিয় ফোর্স চাঁদপুর শহর রক্ষা বাধের মোলহেড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি জেলে নৌকাসহ ৭ জেলেকে আটক করতে সক্ষম হয়।এসময় জব্দ করা হয়েছে ২০ হাজার মিটার কারেন্টজাল এবং ৫০ কেজি জাটকা ।একই রাতে সদর উপজেলার হরিনাঘাট নৌ-ফাঁড়ি পুলিশের আইসি মো.গিয়াস উদ্দিনের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স ৪ জেলেকে আটক করেন। এসময় পাঁচ হাজার মিটার কারেন্টজালসহ একটি কাঠের তৈরি নৌকা জব্দ করা হয়।
এক বছর করে দ-প্রাপ্ত জেলেরা হচ্ছেনঃ-মাসুদ(১৯)পিতা মঞ্জিল,শামীম(১৯) পিতা মৃতঃ রজ্জব আলী সিকদার,আশিক(১৯) পিতা কাসেম সরদার,কাউছার(১৮)পিতাআনোয়ার,কামাল(২২)পিতাজামাল,জিহাদ(১৮)পিতা মাহবুব প্রধান,ডায়মন্ড(২০) ও পিতা বোরহান প্রধানিয়া,সাং দক্ষিন খান,মুক্তিপল্লী ,মতলব-চাঁদপুর।সাইফুল ইসলাম মিজি(১৯) পিতা মোতালেব মিজি,সমিদ মিজি(১৯) পিতা জনি মিজি ও নয়ন মিজি পিতা ইয়াছিন মিজি সাং লক্ষ্মীপুর-বহরিয়া,চাঁদপুর সদর।ভ্রাম্যমান আদালত এদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪-(ক) ধারা ভঙ্গের অপরাধে ১ বৎসরের সশ্রম কারাদন্ড প্রদান করেন
শিরোনাম:
রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
