রফিকুল ইসলাম বাবু, = চাঁদপুর জেলার প্রধান বানিজ্যিক এলাকা শহরের পুরাণবাজারে ব্লকরেইড দিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ ।বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ঘন্টাব্যাপী চাঁদপুর মডেল থানা পুলিশ ব্লক রেইড দিয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পুরাণবাজার ঘোষপাড়া এলাকা থেকে রতন মাঝি (৩৫) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক রতন মাঝি পুরাণবাজারের মৃত রহমান মাঝির পুত্র।এছাড়াও একই সাথে পুরাণবাজার নিতাইগঞ্জ, মধ্যশ্রীরামদি কবরস্থান ও মেরকাটিজ রোডে অভিযান চালানো হয়। এ অভিযান চলাকালে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হাবিব, রমজান এবং বাচ্চু মিঝির বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে আগেই সটকে পড়ায় তাদের পাওয়া যায়নি।অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ওসি (অপারেশন) আব্দুর রব, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহীদুল হক, এসআই জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।পুলিশ সূত্রে জানাযায় মাদকমুক্ত সমাজ গড়তে সারা দেশের ন্যায় চাঁদপুরে ও অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদকের গডফাদারকে আটক করা হয়েছে। সচেতন মহলের দাবী এসব আসামীরা যাতে আইনের ফাঁক গলে সহযেই পার পেয়ে যেতে না পারে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর পুরাণবাজারে কুখ্যাত মাদক ব্যবসায়ী রতন মাঝি ইয়াবাসহ আটক
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
