
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর পুরানবাজারে স্বাধীনতা পরবর্তী এই প্রথম অস্ত্রের মুখে ৬ জনকে হাত বেধে জিম্মি করে স্বর্নের দোকানে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ডাকাতির খবর জানতে পেরে পুরানবাজার ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলে ১৫/২০ জনের ডাকাত দল দ্রুত ষ্টিল বডি ট্রলার যোগে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আড়াই টায় পুরানবাজার পুরাতন ফায়ার ডিবির মোড়ে ফরেন লিগার মদের কাউন্টারের সামনে জয়গুরু স্বর্ন শিল্পালয়ে ডাকাত দল তালা ভেঙ্গে ভিতর থেকে একটি সিন্দুক তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই মানুষের ডাক চিৎকারে শত শত এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। জানা যায়,একটি ষ্টীল বডি ট্রলার নিয়ে প্রায় পাইপ বন্দুক, নল বন্দুক, রামদা,ছেনি ও বোমা নিয়ে পুরানবাজার পুরাতন ফায়ার ডিবির মোড়ে এসে অবস্থান নেয়। রাত আড়াই টায় তারা এক সাথে উপরে ওঠে এসে রাস্তায় থাকা ৬ জন পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেধে ফেলে। পরে তারা স্বর্নের দোকানের তালা ভেঙ্গে ফেলে ভিতরে প্রবেশ করে পুরনো একটি সিন্দুক নামিয়ে নিয়ে আসে। ডাকাতিকালে নতুন রাস্তা দিয়ে রিক্সাচালক সেলিম সহ ২ জন যাওয়ার সময় ডাকাত দল দৌড়ে গিয়ে তাদেরকে অস্ত্রের মুখে ধরে নিয়ে এসে স্বর্নের দোকানে ঢুকিয়ে চুপ করে বসে থাকতে বলে। রিক্সাচালক সেলিম কৌশলে স্বর্নের দোকানের পিছন দিয়ে বেড়িয়ে ডাকাত বলে চিৎকার করলে মানুষজন বেড়িয়ে আসতে শুরু করে। তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে পুরানবাজার পুলিশ পাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল স্বর্নের দোকানের সিন্দুক ট্রলারে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সুভাগ্যের বিষয় এই যে ডাকাতের নেওয়া সিন্দুকের ভিতরে কিছুই ছিলো না। কারন এ সিন্দুকটি পুরনো হিসেবে ক্রয় করে অন্য এক ব্যবসায়ি এ দোকানে তা রক্ষিত রেখেছে।
এ ব্যপারে জয়গুর স্বর্ন শিল্পালয়ের তপন জানায়, দোকানের ভিতরে আরো ২টি সিন্দুক রয়েছিলো। সেগুলোর মধ্যেই স্বর্ন ও টাকা ছিলো। ডাকাতদল পুরনো সিন্দুকটিতে টাকা পয়সা ও স্বর্নালঙ্কার আছে সন্দেহে তা নিয়ে যায়। মূলত ঐ সিন্দুকে কিছুই ছিলো না।
পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানায়, প্রতিদিনের ন্যায় পুরানবাজারে টহল দেওয়া অবস্থায় ডাকাত ডাকাত বলে চিৎকার শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। অল্পের জন্য তাদেরকে ধরতে পারিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে গেছে।
ডাকাতির খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে এএসপি হেড কোয়াটার শাকিল আহমেদ, মডেল থানার ওসি মামুনুর রশিদ ও ডিবি পুলিশ এসে পরিদর্শন করেন।
