স্টাফ রির্পোটার ॥ চাঁদপুর শহরের পুরাণবাজারে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যেমে শুরু হলো মাস ব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা ২০১৭। চাঁদপুর জেলার প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠে ১২ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় মাস ব্যাপি এই মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। তিনি তার বক্তব্যে বলেন, আমি আনন্দিত, উচ্ছাসিত এই শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে।এই মেলার আয়োজন দেখে আমি মুগ্ধ। এই শিল্প ও বাণিজ্য মেলাটি চাঁদপুরের যথাযোগ্য স্থানে আয়োজন করায় চেম্বার অব্ কর্মাস ইন্ডাস্ট্রিজকে চাঁদপুর পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এই চাঁদপুরের বাণিজ্যকি এলাকা পুরান বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনতে এই মেলা যথাযোগ্য ভূমিকা পালণ করবে বলে আমি মনে করি। এই মেলার মাধ্যেমে এই এলকার শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আমি আশাবাদি।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই বলেন, চাঁদপুর জেলা প্রশাসকের সকল কর্মকান্ডে চাঁদপুরবাসীকে সাথে পাওয়া আজ হয়তো বাংলাদেশের প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুরকে ঘোষনা করা হবে। এক সময় বাংলাদেশের ঐতিহাসিক ব্যাণিজক নদী বন্দর ছিল চাঁদপুর পুরাণবাজার। আজকের এই শিল্প ও বাণিজ্য মেলার মাধ্যেমে ইলিশের বাড়ি চাঁদপুরের পুরাণো ঐতিহ্য ফিরে পাবে। আপনাদের সকলের সহযোগীতায় এই পুরাণ বাজারের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আসবে। এই মেলার মাধ্যেমে শিল্প ও বাণিজ্যের নতুন করে বিকাশ ঘটবে। ইলিশের বাড়ি চাঁদপুর আগামিতে আরো সুন্দর হোক এই প্রত্যাশায় তিনি তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে চাঁদপুর চেম্বার অব্ কর্মাসের সভাপতি বাবু সুভাষ চন্দ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাব সভাপতি শরিফ চৌধুরী, চেম্বার অব্ কমার্সের পরিচালক সালাউদ্দিন বাবর।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব্ কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম, চাঁদপুর চেম্বার অব্ কমার্সের পরিচালক মোহাম্মদ জিন্নাহ পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর দোকান মালিক কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা মমিন উল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনুছ। আলোচনা শেষে চাঁদপুর পুলিশ নারী কল্যান সমিতির মাধ্যেমে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
শনিবার , ৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
