
চাঁদপুর শহরের পুরান বাজারে শ্বশুরবাড়ির লোকজনদের সন্ত্রাসী হামলায় আলমগীর হোসেন(৩৫) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে। রবিবার দুপুর ২ টায় পুরান বাজার ২ নং ওয়ার্ড মধ্যম শ্রীরামদী কবরস্থান রোড আদম আলী বেপারী বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে ৩ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। হামলায় আহত আলমগীর হোসেন জানান, ফরিদগঞ্জ কামতা মুন্সিবাড়ির মৃত রমিজ উদ্দিন মুন্সির মেয়ে কুলসুমা বেগমকে ১৮ বছরপূর্বে বিয়ে করি। পারিবারিক জীবনে তিন সন্তান রয়েছে। স্ত্রী কুলসুমা বেগম প্রায় সময় পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য অশালীন আচরণ করে। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে তার ভাই রফিক হোসেন, জসিম উদ্দিন বহিরাগত লোকজন দের সাথে নিয়ে পুরান বাজারে এসে পূর্বপরিকল্পিত অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। তারা হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা করায়। এ সময় স্ত্রী ও তার দুই ভাই নিজের ঘর থেকে টাকা পয়সা স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় স্ত্রী ও তার দুই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়। তবে ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার জন্য প্রতিপক্ষরা বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে নিজেরা সুবিধা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রায় সময় স্ত্রী কুলসুমা বেগম ও তার ভাইয়েরা পুরান বাজারে এসে এর পূর্বেও হামলা চালিয়ে আহত করেছে। বাড়িতে একা থাকায় তারা সুযোগ বুঝে হামলা চালিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।
