শরীফুল ইসলাম =
চাঁদপুর শহরে সরকারি ভাবে দিনের বেলা শহরের প্রধান সড়ক গুলোতে ট্রাক্টর সহ বিভিন্ন ধরনের ভারি যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছুদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চাঁদপুর পৌর সভার সাইন বোর্ড লাগিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে বেপরোয়ভাবে চালাচ্ছে ট্রাক্টর। কিছূ অসাধু মালিক ও চালক এই ট্রাক্টর গুলো নিয়মনীতী উপো না করে শহরে চলছে দিব্যি আয়েসে। জানা যায়, চাঁদপুর পৌর সভার কিছু জরুরী সড়ক ও অন্যান্য কাজের ব্যাবহারের জন্য পৌর কর্তৃপরে অনুমতি সাপেে তাদের মালামাল পরিবহনের জন্য দু’একটি ট্রাক্টরকে ঐ কাজ চলাকালিন সময়ের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু ঐ সকল কাজ শেষ হয়ে গেলেও পৌর সভার সাইনবোর্ড ঝুলিয়ে অসাধু ট্রাক্টর ব্যাবসায়িরা তাদেতর ব্যাক্তিগত ব্যাবসায়িক মালামাল বহন করে যাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে শহরে দিনের বেলা বালি ভর্তি ট্রাক্টর চলাচলের কারনে প্রতিনিয়ত বাড়ছে যানজট । তবে সচেতন মহল জানান এ এ ধরনের বেপরোয়া ট্রাক্টর শহরে দিনের বেলা চলার কারনে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, আর যানজট নিরসন করতে হলে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধ করতে হবে। এছাড়াও ট্রাক্টর চলাচলের কারনে স্কুল গামী ছোট শিার্থিদের চলাচলে যেকোন সময়ে বর ধরনের দুর্ঘটনার স্বিকার হতে পারে।শহরে বালি ভর্তি ট্রাক্টরগুলোর দুর্দান্ত গতীতে চলার কারনে শহরের কয়েকমাস পূর্বে নব্য নির্মিত সড়ক গুলো ও নতুন সড়কে বড় ধরনের গর্ত সহ রাস্তার সৌন্দর্য হারাচ্ছে । সচেতন শহরবাসীর দাবী বিষয়টি অতিব জরুরী ভেবে এ ধরনের ট্রাক্টর দিনের বেলা চলা থেকে প্রতিরোধ করলে শহরের সড়কগুলোর সৌন্দর্য বৃদ্ধি পাবে ,কম যাবে যানজট। এবং স্কুলগামী শিার্থিরা নিরাপদে স্কুলে চলাচল করতে পারবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
