
শাহরিয়ার খান কৌশিক ॥
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থি সফিকুর রহমান ভুইয়া চাঁদপুর পৌরসভা ৬ নং ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ করেছেন। তিনি দলমত নির্বিশেষে তার নির্বাচনি পানির জগ প্রতিকের পক্ষে এ গনসংযোগ করেছেন।
আজ রোববার সকালে তিনি চাঁদপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জমির হোসেনের জানাজায় অংশগ্রহন করে সফিকুর রহমান ভুইয়া গনসংযোগে নামেন। শহরের জেএনসেনগু রোড , জোর পুকুর পাড়, কুমিল্লা রোড,ষ্ট্রেন্ড রোড, ১০নং ঘাট , ৫নং ঘাট,কয়লা ঘাট, মাছ ঘাট, বড় ষ্টেসন এলাকায় গন সংযোগ করেন। এ সময় তিনি সব এলাকার সকল ভোটারের কাছে গিয়ে তারনির্বচনি পানির জগ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের বলেন, আমি যখন চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখন যদি আপনাদের সেবায় যদি কাজ করে থাকি তাহরৈএ বছর আমাকে আপনারা পানির জগ প্রতিকে আগামী ২৯ মার্চ ভোট প্রদান করে বিজয়ী করে চাঁদপুর পৌরসভার উন্নয়নে কাজ করার সুযোগ দানে বাধ্য করবেন। তিনি আরো বলেন একটি চক্র এ নির্বাচনকে বানচালের চেষ্টায় পরপর মামলা করে চাঁদপুর পৌরসভা নির্বাচন বন্ধ করে রেখেছিলো। আমি ঐ মামলা উচ্চ আদালতে মোকাবেলা করে এবার নির্বাচন দিতে বাধ্য করেছি। যেন চাঁদপুর পৌরসভার নাগরিকগন তাদের ভোটধিকার থেকে বঞ্চিত না হয়। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নির্বাচনি এলাকায় গন সংয্গো কালে উপস্থিত ছিলেন মীর আনোয়ার হোসেন বাচ্চু, প্রফেসার হারুনুর রশিদ, মুকবুল হোসেন, দেওয়ান মোঃ জুয়েল, ফজলুল হক, মোঃ ওছমান, মোঃ জাকির হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোশারফ হোসেন মইশা, রশিদ কুড়ালি, মোঃ হাবীব খান, মোঃ হালিম বেপারী মোঃ সেকুল বেপারী, মোঃ দেলোয়ার হোসন বেপারী, মোঃ আক্তার হোসেন, পান্না বেপারী সহ অন্যান্য ব্যাক্তি বর্গ ।
