
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ বুধবার বিকেলে চাঁদপুর মডেল থানায় পৌর অঞ্চল কমিউনিটি পুলিশিং কমিটি পূর্ণগঠন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদর উপজেলার প্রধান উপদেষ্ঠা মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সিপিও মনির আহম্মেদ।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জি. এম. শাহবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটঃ মোঃ জামাল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অঞ্চল-৫ এর সভাপতি কাজী শাহাদাত, অঞ্চল-১০ এর সভাপতি আলহাজ্ব মোশতাক হায়দার চৌধুরী, অঞ্চল-৭ এর সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান কালু, অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক কাজী বেনজির আহমদ, অঞ্চল-৯ এর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন কালু মিয়াজী, চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মুন্সি প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, পৌর কমিটির সহ-সভাপতি মোঃ শোয়েব, কোষাধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, প্রচার সম্পাদক সেলিম রেজা, অঞ্চল-২ এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, অঞ্চল-৭ এর সভাপতি মোঃ জয়নাল সর্দার, অঞ্চল-৮ এর সভাপতি মোঃ নকীবুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বেপারী, অঞ্চল-১০ এর সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়া, অঞ্চল-৯ এর সভাপতি আলী হোসেন সেলিম মিয়াজী, অঞ্চল-৫ এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, অঞ্চল-১৪ এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ঢালী, পৌর কমিটির কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম সপন, অঞ্চল-৬ এর সদস্য মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ৭ দিনের মধ্যে সে সকল অঞ্চল কমিটি নিষ্ক্রিয় তা পূর্ণগঠন করতে হবে এবং যে সকল অঞ্চল সক্রিয় সে সকল কমিটির পূর্ণগঠন তালিকা মডেল থানায় সিপিওর নিকট জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। বিশেষ করে ১, ৬, ১১ ও ১৩ অঞ্চল সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয় হিসাবে চিহ্নত হয়। এর মধ্যে ১২ নং অঞ্চলে নতুন কমিটি গঠনকল্পে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী উক্ত ওয়ার্ডে সুধি সমাবেশের মাধ্যমে কমিটি গঠন সিদ্ধান্ত নেয়া হবে।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
