প্রতিনিধি
চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে বিকলাঙ্গ শিশুর জন্মের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, গত ১৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে। এঘটনায় হাসপাতালে রোগীদের মধ্যে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া এলাকার রিপন বেপারীর স্ত্রী কোহিনুর বেগম প্রসব ব্যথা নিয়ে বিকেল পৌঁনে ৪টায় শহরের প্রিমিয়ার হাসপাতালে ভর্তি হয়। এর কিছু সময় পর কোহিনুর বেগমকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ডাঃ ফাতেমা খাতুন ও ডাঃ ইলিয়াস অস্ত্র পাচারের মাধ্যমে দু’ পা বাকা একটি পুত্র সন্তান জন্ম হয়েছে বলে শিশুটির আত্মীয় স্বজনকে জানান। পরে শিশু ও মা কোহিনুর বেগমকে হাসপাতালের সাধারণ মহিলা ওয়ার্ডের ৩০৮ নং কক্ষের ‘বি’ সিটে ভর্তি দেয়া হয়।
হাসপাতালের ফাইল থেকে জানা জায়, আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে শিশুটির জন্ম হবার সময় ছিল ৬ অক্টোবর। কিন্তু শিশুটি মায়ের গর্ভে উল্টো থাকার কারণে অস্ত্র পাচার করাতে হয়। জন্মের পর শিশুটির ওজন ছিল ২ কেজি ২শ’ গ্রাম।
এবিষয়ে ডাক্তার ফাতেমা খাতুনের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, শিশুটি বিকলাঙ্গ হওয়ার কারণ হচ্ছে জন্মগত ত্র“টি। শিশুটির পা দু’টো বাকা। এটিকে চিকিৎসা ভাষায় বলা হয় টেলিপ্রেস। শিশুটি সুস্থ্য হবার পর অর্থপেডিক ডাক্তারের পরামর্শ মতে চিকিৎসা নিলে ভালো হবার সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
