
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর প্রেসকাব নেতৃবৃন্দের সাথে পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসকাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় চাঁদপুর প্রেস কাবের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রহিম বাদশার পরিচালনায় পৌর মেয়র তার বক্তব্যে বলেন, আমি কোনো প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচন করিনি। তবে একটি মাত্র প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিলাম তা হলো নির্বাচিত হলে আপনাদের সম্মান রাখবো। আমার বিশ্বাস আমি তা পেরেছি। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন পৌরসভা ছিলো একটি ডুবন্ত জাহাজের মতো। সেই সময় সাড়ে ৩কোটি টাকার ্ইনকাম টেস্ক এথন ২৩ কোটি টাকা হয়েছে। আমি চাঁদপুর পৌরসভাকে বাবুর হাট পর্যন্ত বিস্তিত করেছি। বিশ্ব ব্যাংক ও এডিবির কান্টি ডিরেক্টর সরেজমিনে এসে চাঁদপুর পৌর সভার কর্মকান্ডে সন্তষ্ট প্রকাশ করেছন। পৌর সভায় এখন আর পানির সমস্য নেই আগামিতে ও হবে না। আমার টিএলসিসি মাধ্যম্যে এলাকা বিত্তিক কমিটি করে পৌরবাসীকে সেবা দিয়েছি। তার পরেও এতো কাজের মধ্যে কিছু ভুলভ্রান্তি আমারো হতে পারে। তবে সততার সাথে বলতে পারি চাঁদপুর পৌরসভাাবে একটি দুর্নীতি মুক্ত পৌরসভায় পরিনত করেছি।
চাঁদপুর পৌরসভায় ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সম্পূর্ন বাস্তবায়ন করেছি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জলা আওয়ামীলীগের সভাপতি ড. শামছুলহক ভুইয়া এমপি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চাঁদপুর প্রেসকাবের সদস্য আবু নঈম দুলাল পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসকাবের সদস্য আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী।
জেলা আওয়ামীলীগের সভাপতি ড. শামছুলহক ভুইয়া এমপি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক নাছির ভূইয়াকে তার জন কল্যানের মূল্যায়ন করা আপনাদের দায়িত্ব। আওয়ামীলীগ সরকারের আমলে যতগুলো পৌর কর্পোরেশন এর নির্বাচন হয়েছে তা দলিয় প্রভাব মুক্ত ছিলো । আওয়ামীলীগ স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্য হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন রাখেন দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক ও প্রকাশক একেএম শফিক উল্লাহ সরকার, প্রেস কাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেয়র নাছির উদ্দিন বলেন, পৌরসভার আয় থেকে আমরা ১০ কোটি টাকার বিদ্যুত বিল পরিশোধ করেছি। বিগত দু’বছর থেকে বিদ্যুৎ বিল বাকি নেই। যে সকল প্রার্থী বিভিন্ন মামলার আসামি তারা নির্বাচনে তারা নির্বচনে অংশ নিতে না পরলে আপনি বিনা প্রতিদন্দিতায় নির্বচিত হলে সে ক্ষেত্রে কোনো বিতর্ক হবে কিনা। এই প্রশ্নের জবাবে মেয়র বলেন, যদি কেউ তার আপকর্মের জন্য আসামি হয় তাহলে আদালত যদি তাকে জামিন দেয় তবে সে নির্বাচন করতে পারবে। আমি সকলকে নির্বাচনে আংশ নেয়ার জন্য আহ্বান জানাই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কতোটুকু শান্তিপূর্ন হবে এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, নির্বাচন তার নিজস্ব নিয়মে চলবে। আমার পক্ষ থেকে শতভাগ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হব্ েবলে আশা রাখি। মতবিনিময় সভায় অন্যান্যেদের মাজেঝ উপস্থি ছিলেন, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকাবাল হোসেন পাটোয়ারী, দৈনিক ইলশে পাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক অবদুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, প্রেস কাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, সদস্য মুনির চৌধুরী, আলম পলাশ, দৈনিক চাঁদপুর দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম খলিলসহ চাঁদপুর প্রেসকাব স্থানিয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
