মিজানুর রহমান রানা
চাঁদপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরীর মৃত্যুতে গতকাল সোমবার বিকেলে চাঁদপুর প্রেসকাবের শোকসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন। আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রেসকাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহসানুজ্জামান মণ্টু, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, প্রফেসর অধ্য জালাল চৌধুরী, শাহ মো. মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল রুবেল, যুগ্ম সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম, সনাক চাঁদপুর এর সাবেক সভাপতি প্রফেসর মনোহর আলী, জীবন কানাই চক্রবর্তী, আলম পলাশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম মাসুদ, ক্রীড়া সংগঠক খন্দকার মজিবুর রহমান, টিআইবি এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম, মরহুমের শ্যালক প্রকৌ. মঞ্জুর মোর্শেদ খন্দকার, মরহুমের ছেলে ইমরান চৌধুরী, রোকনুজ্জামান চৌধুরী লিটু প্রমুখ। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক জিএম শাহিন, নব নির্বাচিত চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, লাল সবুজের মেলার প্রকাশক রোটা. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল গণি, সনাক টিআইবি সদস্য রূপালি চম্পক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁদপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরীর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি চাঁদপুরের সাংবাদিকতা ও ক্রীড়া েেত্র একজন কিংবদন্তীতুল পুরুষ ছিলেন। সত্যবাদী, সরলমনা একজন মানুষও ছিলেন তিনি। কখনও কারো সাথে কটুকথা বলতেন না। চাঁদপুরে তাঁর অনেক সাংবাদিক শিষ্য ছিলো। যাদেরকে তিনি নিজ হাতে গড়ে গেছেন। তিনি প্রেসকাব প্রতিষ্ঠার জন্য অনেক সময়, শ্রম ও মেধা ব্যয় করেছেন। সাংবাদিকদের কল্যাণের জন্যে কাজ করে গেছেন। শুধু সাংবাদিকতার েেত্রই নয়, তিনি চাঁদপুরের ক্রীড়া েেত্রও অনেক অবদান রেখেছেন। তাঁর মতো একজন ব্যক্তিত্বকে হারিয়ে চাঁদপুরবাসী অনেক কিছু হারালো। যা কখনো পূরণ হবার যোগ্য নয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

