স্টাফ রিপোর্টার:
প্রতি বছরের মতো এ বছরও চাঁদপুর প্রেসক্লাবে মাসব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। গতকাল ২ এপ্রিল মেলার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলি। এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি.এম শাহীন, সাবেক সভাপতি রোটা: কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, বি.এম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন ও সোহেল রুশদী, যুগ্ম সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, প্রেসক্লাব সদস্য আব্দুল আউয়াল রুবেল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ ফেরদৌস ও সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাংবাদিক খোরশেদ আলম, নাছির পাঠানসহ স্থানীয়, জাতীয় ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণ ও স্টল পরিদর্শন করেন। নবরূপা টেক্সটাইলের সত্ত্বাধিকারী মোঃ মাসুদ হোসেনের ব্যবস্থাপনায় প্রতি বছর চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ বৈশাখী মেলার আয়োজন করা হয়। এ বছরও বৈশাখী মেলায় প্রায় ২০টির মতো স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঃ থ্রি-পিচ, মৃৎশিল্প, কসমেটিক্স, শিশুদের খেলনা সামগ্রী, আচার, চটপটি ও মহিলাদের পাদুকার স্টল স্থাপন করা হয়েছে।
