
শরীফুল ইসলাম ॥
চাঁদপুর প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে ২ দিনব্যাপী সাংবাদিকদের জন্য শিশু ও নারী বিষয়ক প্রশিক্ষণ গতকাল রোববার সকালে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক মো. শাহ্ আলমগীর।চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া জীবনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, মোহনা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। বক্তারা বলেন, নারী ও শিশু বিষয়ে রিপোর্ট করার সময় আমাদেরকে সংযত থাকতে হবে। নারীরা যেন পণ্য হিসেবে প্রকাশ কিংবা প্রচার না হয় সে বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। সাংবাদিকরা নিজেদের মান উন্নয়নের জন্য ডাউনলোড পরিহার করে আপলোড করার অভ্যাস গড়ে তুলতে হবে। ২ দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও জাতীয় দৈনিকে পত্রিকার জেলা প্রতিনিধিদের মধ্যে প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
