স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি কমিটির নির্বাচন শুক্রবার (২৭ এপ্রিল ) সম্পন্ন হয়।
চাঁদপুর প্রেস ক্লাবে ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ৩৫ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে কার্যকরি পরিষদ নির্বাচিত করেন।
এতে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার চীফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরের সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদ হোসেন অপু।
পূর্ব নির্ধারিত সময়ে দুপুর আড়াইটায় সকল প্রার্থীদের উপস্থিতিতে ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৩ টার ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন ও চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি এমএ লতিদফ ও সাধারণ সম্পাদক চেীধুরী ইয়াছিন ইকরাম।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়,সিনিয়র যুগ্ম সম্পাদক পদে সাইদ হোসেন অপু ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়। এ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি মাজহারুল ইসলাম অনিক পেয়েছেন ১৪ ভোট।
তিনি নির্বাচনে বিজয়ী হওয়ায় সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
