
রফিকুল ইসলাম বাবু চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে ইউপি সদস্যের ছেলে কতৃক সহপাঠীকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেন ধর্ষিতার মা। চলতি বছর দুইজনেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এদিকে দুইদিন আটক থাকার পরে কৌশলে পালিয়ে এসে শিক্ষার্থীটি তার পরিবারকে ঘটনা জানালে শনিবার ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পুলিশ শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের জানতে পেরে অভিযুক্ত ধর্ষক এলাকা থেকে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে । মামলার বাদী ও শিক্ষার্থীর মা, মামলার বাদী জানান আমার মেয়ে চলতি বছর এসএসসি পাশ করেছে। তার সহপাঠী ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরায় গ্রামের ইউপি সদস্য আমান উল্ল্যা আমানের ছোট ছেলে মেহেদী হাসান মিরাজ আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিতো। এতে সাড়া না দেয়ায় সে ১৯ আগস্ট বুধবার গভীর রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে তাকে কৌশলে অপহরণ করে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে আমার মেয়ে কৌশলে সেই খান থেকে পালিয়ে এসে আমাদেরকে সকল ঘটনা জানায়। তাই শনিবার ফরিদগঞ্জ থানায় এসে মামলা দায়ের করি। থানা পুলিশ মামলাটি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠায় । এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, মামলা গ্রহণ করে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে
