
রফিকুল ইসলাম বাবু ।
যথাযোগ্য মর্যদায় চাঁদপুরে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে অঙ্গীকার পাদদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থপক অর্পন করে। এর পরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণঢ্য র্যালী পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। র্যালি উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক। র্যালীটি শহর পদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়। আলোচনার পূর্বে একটি মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠন পরিবেশিত হয়। সাংস্কৃতি অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধর জীনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
