শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া কোটারাবাদ পরিবারের সাথে অভিমান করে মাসুদ বেপারী (২৫) নামে যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার বিকাল ৩টায় মডেল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাসুদ কোটারাবাদ গ্রামের বেপারী বাড়ীর মোক্তার বেপারীর ছেলে।
নিহত মাসুদের নানা সালামত মাঝি জানান, মাসুদ পাশ্ববর্তী বহরিয়া বাজারে সিএনজি অটোরিক্সার খুচরা যন্ত্রাংশের ব্যবসা করতো। কারো সাথে কোন কলোহ ছিলো না। সকাল ১২ টায় ঘরের ভিতরে তাকে গলায় ছাদর পেছানো ঝুলন্ত দেখে বাড়ির লোকজন। পরে মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এলাকাবাসি জানায় ,নিহত মাসুদ বেপারী বহরিয়া কোটারাবাদ গ্রামের জাহাঙ্গীর বেপারীর মেয়ে বিথীর সাথে বিয়ে হয়। তার স্ত্রী বিথী বাবার বাড়িতে যাওয়ার জন্য বলায় উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃস্টি হয়।
পরে তার স্ত্রী বিথী বাবার বাড়িতে চলে যায়। এ নিয়ে পরিবারের সাথে অভিমান করে মাসুদ বেপারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন পিপিএম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানাযাবে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

