
প্রতিনিধি
চাঁদপুর বিআরটিএ কর্মকর্তা ফারয়ানুল ইসলামের বিরুদ্ধে কথা বলায় তার লেলিয়ে দেয়া সন্ত্রাসী জেলা অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন হোসেন গাজীর উপর হামলা করেছে।
জানা যায়, বিআরটি-এর কর্মকর্তা ফারয়ানুল ইসলামকে জেলা অটোটেম্পু ও অটোরিক্সা মালিক সমিতি গত ৭ এপ্রিল সিএনজি অটোরিক্সা নতুন রেজিষ্ট্রেশন না দেয়ার জন্য জেলা আঞ্চলিক পরিবহন কমিটির কাছে একটি লিখিত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জেলা মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের পরামর্শ ব্যতীত সড়কের ধারণ ক্ষমতার অতিরিক্ত ৫ হাজার ৩শ’টি অটোরিক্সার রেজিষ্ট্রেশন সনদ দেয়া হয়। যার পূর্বাকার সংখ্যা ছিল ৬৮টি। কিন্তু বিআরটির দুর্নীতিবাজদের দ্বারা সিএনজি রেজিষ্ট্রেশন প্রদান দিন দিন বৃদ্ধি বিভিন্ন বেআইনী কার্যক্রম পরিচালনা করে আরো রেজিষ্ট্রেশন সংখ্যা বৃদ্ধিতে গাড়ি বিক্রি অব্যাহত রাখা হলে সমিতির আবেদনে ১নং স্মারক অনুযায়ী আঞ্চলিক পরিবহন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করার কারণ জানানোর জন্য বিআরটি-এর চাঁদপুর সার্কেলকে জেলা প্রশাসন লিখিত নোটিশ জানানো হলেও বিআরটি-এর কর্মকর্তা ফারয়ানুল ইসলাম কোন জবাব দিতে পারেনি। বিগত বিআরটিসি’র সভায় ২নং স্মারক অনুযায়ী ৬৮টি গাড়ির সরকারি রাজস্ব জমা আছে কথা বলে ৩০০টি রেজিষ্ট্রেশন দেয়ার সিদ্ধান্ত হলে অনুমোদিত ৩শ’টির অতিরিক্ত সরকারি রাজস্ব জমা দেয়ার প্রক্রিয়ায় বিআরটি’এর কর্মকর্তা ফারয়ানুল ইসলাম ও অফিস সহকারী আব্দুর রহিম হীন উদ্দেশ্য হাসিলে বেআইনী পদক্ষেপ নেয়। বিশেষভাবে উল্লেখ ৫ হাজার ৩শ’টি অটোরিক্সার রোড পারমিট প্রদান ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ও শ্রম আইনের নিয়োগ বিহীন জেলা উপজেলায় স্থায়ী স্ট্যান্ড বিহীন প্রদত্ত রোড পারমিট শর্ত লংঘন অমান্য করা হয়েছে। চাঁদপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক ফারয়ানুল ইসলাম বিভিন্নভাবে অবৈধ অর্থ উপার্জন করে যাচ্ছে, অফিস খরচের নামে ড্রাইভিং লাইসেন্স ফিঙ্গার প্রিন্টের সময় সরকারি রাজস্ব জমাদানের পরও অফিস খরচের নামে চালকদের কাছ থেকে ১ হাজার ৫শ’ টাকা ফিটনেস-এর নামে ৮শ’ টাকা ড্রাইভিং লাইসেন্স, নিয়োগবিহীন রুট পারমিটের নামে ৮শ’ টাকা, মালিকানা বদলির নামে ২হাজার টাকা প্রতিলিপি বাবদ ১হাজার টাকা, ডিজিটাল প্লেট স্থাপনের নামে ৩/৪শ’ টাকা আদায় করে নিচ্ছে। এসবের প্রতিবাদ করায় জেলা অটোটেম্পু ও অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ সাহাবুদ্দিন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন হোসেনকে বিভিন্নভাবে ফারয়ানুল ইসলাম হুমকি-ধমকি দিয়ে আসছে।
এরা জানায়, ফারয়ানুল ইসলাম এ দু’জনের বিরুদ্ধে মামলা দিয়ে হাজত খাটানোর হুমকি দেয়। গতকাল ১৩ এপ্রিল বিকেল ৩টায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রিপন হোসেনকে ফারয়ানুল ইসলামের নির্দেশে স্থানীয় সন্ত্রাসী রাসেল মিজি ও অজ্ঞাত ৭/৮ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে বলে আহত রিপন হোসেন জানায়। সে আরো জানায়, বিআরটি-এর কর্মকর্তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করায় রাসেল মিজি তার দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে শ্রমিক নেতা রিপন হোসেন গলা ও বুকে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রিপনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে রিপনের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
