স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল (১৭ মে )বৃস্পতিবার জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ শওকত ওসমান এর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ শওকত ওসমান তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের সাথে পরামর্শ করে প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য যা যা করণীয় জেলা প্রশাসন তাই করবে। বিশেষ প্রতিবন্ধী সকল শিক্ষার্থীদের জন্য আগামীতে পৌরসভার মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে । সেই সাথে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য আবাসন কিংবা জায়গার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে । আশা করছি পর্যায়ক্রমে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সকুল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে । চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতীমা রানী ভৌমিকের পরিচালনায় সভায় অংশ নেন চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও সদস্য অধ্যাপক ইসমাইল তপাদার কাঞ্চন, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসার ফারহানা আমিন ,সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান খান , সদস্য ব্যাংকার মোঃ মজিবুর রহমান, সদস্য মোঃ তাজুল ইসলাম মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষিকা বিচিত্রা সাহা ,সহকারী শিক্ষক মোরশেদ আলম খান প্রমুখ। এ সময় চাঁদপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি সুভাষ চন্দ্র রায় উপস্থিত ছিলেন । উল্লেখ্য বিদ্যালয়ের মোট ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮জন শিক্ষার্থী ভাতার আওতায় আনা হয়েছে । বাকী ৩০ জন শিক্ষার্থী এখনোও ভাতা পায় না ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
