শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর মডেল থানায় নবনির্মিত ভবন তৈরিতে গনপূর্ত বিভাগের ও ঠিকাদারের গাফিলতির কারণে অবিরাম বৃষ্টি হওয়ায় মডেল থানার ভবন ধস হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মডেল থানার একটি অস্ত্র পানির নিচে নিমির্জিত হয়ে যায়। বহু খোজাঁখুজি করার পর অবশেষে অস্ত্রটি উদ্ধার করা হয়। চাঁদপুর মডেল থানার ভবন ধসের কারণে পার্শ্ববতী চাঁদপুর পৌরসভার ভবন ধসের আংশকা দেখা দিয়েছে। ঘটনার পর পৌরসভার ইঞ্জিনিয়ার, কাউন্সিলর, গণপূর্ত বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার সকালে প্রচন্ড বৃষ্টি হওয়ায় হঠাৎ মডেল থানার অস্ত্র রাখার রুমটি হঠাৎ ভেঙ্গে নিচে তলিয়ে গিয়ে অস্ত্র ও গোলাবারুদ পানির নিচে নির্মিজিত হয়। পরে পুলিশ পানির নিচ থেকে সবগুলো অস্ত্র উদ্ধার করলেও দীর্ঘ সময় পর ভাঙ্গা অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। চাঁদপুর মডেল থানার নবমির্নিত ভবন তৈরি কালে মাটির কেটে সাইড পুরোনো ভবনের পাশে সাপোর্ট না থাকায় এই ধসের ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়,
গণপূর্ত বিভাগে তদারকীতে চাঁদপুর মডেল থানার নবনির্মিত ভবন নির্মাণ কালে ঠিকাদারের ও ইঞ্জিনিয়ারের গাফলতীর এবং উদাসীনতার কারণে হঠাৎ করে পুরোনো ভবনের অস্ত্রগারের রুমটি ভেঙ্গে যায়। হঠাৎ এই ভবন ধসের ঘটনায় মডেল থানার সকল পুলিশ ভিতর থেকে বেরিয়ে আসে। চাঁদপুর পৌরসভার পাশেই মডেল থানার নবর্মিতিত ভবনটি করা হচ্ছে। এই ভবন ধসের কারণে বর্তমানে পৌরসভার ভবন ধসের আংশকা রয়েছে। ঘটনার পরেই পৌরসভার ইঞ্জিনিয়ার পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, গণপুর্ত বিভাগের ডিবিশনাল ইঞ্জিনিয়ার নুরুল হক, ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঠিকাদারে গাফলতি ও নিম্ন মানের খোয়া ইট ব্যবহারের কারনে সম্প্রতিকালে মডেল থানার পুলিশ ব্রাকের ২য়তলা থেকে হঠাৎ পিলার ধসের ঘটনা ঘটে। তারপরেও ঠিকাদারা সচেতন না হয়ে নবনির্মিত ভবন তৈরির সময় পুরোনো ভবনের পাশে সাইড সাপোর্ট না দেওয়ায় প্রচন্ড বৃষ্টি হওয়াতে এই ভবন ধসের ঘটনা ঘটে। বর্তমানে এই ঘটনার কারণে চাঁদপুর পৌরসভার ভবনটি ধসের আংশা রয়েছে। ফরিদগঞ্জের ঠিকাদার খায়ের ও বিল্পব চাঁদপুর মডেল থানার এই ভবনটি তৈরিতে ব্যাপক দুর্নীতি করে নিম্ন মানের ইট, খোয়া, সিমেন্ট ব্যবহার করায় তাদের বিরুদ্ধে চাঁদপুরের কয়েকটি প্রতিকায় ফলোও ভাবে সংবাদ প্রকাশিত হবার পর দীর্ঘদিন তাদের কাজ বন্ধ থাকে। পরে পুনরায় কাজ শুরু হলেও দায়িত্ব হীনতা ও উদাসীনতার কারনে নতুন করে এই ভবন ধসের ঘটনা ঘটে। পাঁচতলা বিশিষ্ট নবর্মিনিত ভবনের কাজ শুরু করার পর মডেল থানার পাশে মাটি কেটে রড বিছানোর কাজ শেষে ঢালায়ের কাজ না করায় কয়েকদিন এইভাবেই পরে থাকায় হঠাৎ বৃষ্টি হওয়ায় এই ভবন ধসের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। অস্ত্রাগার কক্ষ থেকে কিছু গোলাবারুদ পানির নিচে তলিয়ে গিয়ে বিনষ্ট হওয়ায় পুলিশ থানায় জিডি করেন।

