
মাদকের বিষয়ে আমাদের জিরো ট্রলারেন্স রয়েছে
………………….. .. পুলিশ সুপার শামসুন্নাহার
স্টাফ রিপোটার ॥ চাঁদপুর মডেল থানার আয়োজনে সোমবার বিকেল ৪টায় মডেল থানা মিলনায়তনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ অলির সভাপতিত্বে সেকেন্ড অফিসার মোঃ মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। তিনি বলেন, মাদক চিরতরে নিমূল করা সম্ভব না। আর তা নিমূলে জনপ্রতিনিধি ,সাংবাদিক,রাজনীতিবিদ,এলাকার জনগনকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে । তবে সম্প্রতিক সময়ে অনেকটাই কমে এসেছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা মাদক বিক্রেতাদের কোনো প্রকার ছাড় দিবো না। মাদকের বিষয়ে আমাদের জিরো ট্রলারেন্স রয়েছে। । তিনি বলেন এখন থেকে প্রতি মাসে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে । এলাকা ভিত্তিক পুলিশের এসআইরা কাজ করছে । সংশ্লিষ্ট এলাকার সমস্যা নোট করতে হবে । সমাধানের ব্যবস্থা নিতে হবে । এ জন্য প্রত্যেক এলাকার দায়িত্বরত পুলিশের এসআইদের জবাবদিহিতায় আনা হবে । তিনি আরো বলেন, শহরের বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ২১ হাজার মালিক ও ভাড়াটিয়াদের তালিকা মডেল থানায় জমা পড়েছে । এসব তথ্য মনিটরিং করা হচ্ছে । এখান থেকে বিভিন্ন ভাগে ভাগ করে কাজ শুরু কর হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
‘ওপেন হাউজ ডে’তে বক্তব্য রাখেন চাঁদপুর সদর এএসপি ( সার্কেল )মো. নজরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং-এর ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহাদাত, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সসম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান ঢালী,৮নং বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ১৪ নং রাজরাজেস্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, ৫নং রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাচ্চু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, কাউন্সিলার জিএম শাজাহান, কাউন্সিলর নাছির চোকদার,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ,সদও উপজেলা কমিউিনিটি পুলিশিংয়ের সভাপতি সালেহ উদ্দিন জিন্নাহ, দৈনিক যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি ও মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মির্জা জাকির, কমিউনিটি পুলিশিং-অঞ্চল ১৪-এর সভাপতি দেলোয়ার হোসেন ঢালী ,বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান,কমিউনিটি পুলিশিংয়ের কমকর্তা নুর হোসেন নুরু,বাবুরহাট ব্যবসায়ী বেলায়েত হোসেন গাজী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার শামসুন্নাহারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ অলি । এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক ,রাজনীতিবিদ,কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ , গ্রাম পুলিশ,থানার পুলিশ কমকর্তারা উপস্থিত ছিলেন ।
