চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে রামপুর ইউনিয়ন থেকে গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৫ টায় মডেল থানার এসআই জাকির সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বদরখোলা বাজার থেকে তাদেরকে আটক করে। জানা যায়, ঘটনারদিন ভোরে এসআই জাকির ওয়ারেন্টভুক্ত আসামী আটক করতে রামপুর ইউনিয়ন যায়। এসময় রাস্তা দিয়ে যাওয়ার পথে পুলিশ হাজীগঞ্জের সফিক গাজীর ছেলে শাহাদাত(১৮),মজিদের ছেলে সোহেল(১৮), মতিন শেখের ছেলে কাউছার(১৯)কে আটক করে। তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনারদিন রাতে মাদকবিক্রেতারা ইয়াবা ও গাঁজা নিয়ে সিএনজি যোগে তাদের সহযোগি চালক রিদয়সহ বদরখোলা বাজার আসে। তারা পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ৩ জনকে আটক করলেও সিএনজি চালক রিদয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় পুলিশ স্থানীয় লোজনের সহযোগিতায় আটক ৩ জনকে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র
চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে... বিস্তারিত
চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন
জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

