
রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুর মতলব উত্তরে রাতের আঁধারে নবনির্মিত সরকারি রাস্তা কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে চরম দূর্ভোগে পড়েছে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীরা। শুক্রবার গভীর রাতে প্রায় অর্ধ শতাধিক লোক রাস্তার বেশ কয়েকটি স্থান থেকে মাটি কেটে অন্যত্র নিয়ে যায়। সংবাদ পেয়ে এলাকাবাসী তাৎক্ষণিক মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষণা দিলে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এদিকে রাস্তা কাটার প্রতিবাদে আজ শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী । মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসী যারা এমন অপকর্মের সাথে জড়িত তাদের শাস্তি দাবী করেন। রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনটি গ্রামের লোকজন নানান প্রয়োজনে আসা যাওয়া করতো। কিন্তু হটাৎ করেই রাস্তাটির বেশ কয়েকটি স্থানের মাটি কেটে সরিয়ে নেয়ায় চরম দূর্ভোগে পড়তে হয় তাদের। মতলব উত্তরের ১০ নং ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান আজমল হোসেন চৌধরী বলেন, সম্প্রতি সরকারের ৪০ দিনের কর্মসুচির আওতায় ৪ লাখ ৮ হাজার টাকা ব্যায়ে উত্তর ঠেটালিয়া থেকে উত্তর ফতেপুর পর্যন্ত নতুন রাস্তাটি নির্মাণ করা হয় । ঘটনার রাতে দূর্বৃত্তরা রাস্তাটি কেটে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করে ফেলে। তিনি বলেন, ইউনিয়নের জনগণের কথা চিন্তা করে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি তৈরী করা হয়। কিন্তু নির্মান কাজ শুরু হওয়া থেকেই একটি মহল এটির বিরোধিতা করে আসছে । তারা সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে এমনটি করেছে। আমরা এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি অচিরেই দূর্বৃত্তদের চিহ্নত করে এর বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেয়া হবে। ডা.জাফর উল্লা, মজিবুর রহমান ও হাবিবুর রহমানসহ স্থানীয় বেশ কয়েকজন গ্রামবাসী এই ঘটনায় কেষাভ প্রকাশ করে বলেন, আমাদের দূর্ভোগের কথ চিন্তা করে সরকার এই রাস্তাটি নির্মাণ করেছে। কিন্তু কিছু দূর্বৃত্তরা রাস্তটি কেটে আমাদের চলাচলে বাঁধা সৃস্টি করছে । আমরা এর উপযুক্ত শাস্তি চাই ।
