
মিজানুর রহমান ॥
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-০৫) এর ব্যবস্থাপনা কমিটির ২০১৭ নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। মাছঘাট ছাপিয়ে প্রচার প্রচারণা চাঁদপুর শহর সহ মেঘনা নদীর তীরবর্তী ইউনিয়ন, গ্রাম এবং মৎস্য আড়তগুলোতে ছড়িয়ে পড়েছে। আলোচনা চলছে এবার নির্বাচনে কোন কোন প্রার্থী ভাইটাল পদ সহ নির্বাচিত হবেন। চাঁদপুর শহরে আনাচে কানাচে এবং পুরো মাছঘাট ও বড়স্টেশন এলাকায় ছেয়ে গেছে প্রতিদ্ব›দ্বি প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। আগামী ২ জুলাই মাছঘাটে মৎস্য ব্যবসায়ীদের বৃহৎ এই সংগঠনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিটির ১২টি পদে ২২ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে লড়ছেন হাজী আবদুল খালেক মাল (চেয়ার) ও হাজী মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়া (আনারস)। সহ-সভাপতি পদে হাজী আবদুর রব চোকদার (গোলাপ ফুল) ও রোটাঃ আবদুল বারী মানিক জমাদার (দোয়াত কলম)। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৩ জন। এরা হলেন হাজী মোঃ শবেবরাত সরকার (মাছ), হাজী মোঃ আনোয়ার হোসেন গাজী (আম) ও মোঃ ইদ্রিছ আলী গাজী (গরুর গাড়ি)। সহ-সম্পাদক পদে মোঃ ইউসুফ বন্দুকশী (মোমবাতি) ও হাজী মোঃ শাহজাহান বেপারী (খেঁজুর গাছ)। কোষাধ্যক্ষ পদে মোঃ বাদশা মাল (মই) ও মোঃ মাইনুদ্দীন বেপারী (দেয়াল ঘড়ি)। সদস্য পদে ৭ জনের অনুকূলে প্রার্থী ১০ জন। এরা হলেন আবদুল খালেক বেপারী (হাঁস), চন্দন কুমার দাস (টেলিভিশন), দাদন মিয়া বেপারী (মোরগ), রুহুল আমিন গাজী (চাকা), মাসুম মিয়া (কলস), সিরাজুল ইসলাম বেপারী (বই), মোঃ সুমন খান (পদ্ম ফুল), জাহাঙ্গীর জমাদার (কুঁড়ে ঘর), উমর ফারুক (টিউবওয়েল), হাজী মোঃ জমির খান (উড়োজাহাজ), মোঃ সালাউদ্দিন খান (হরিণ)। এদিকে ভোটার ও প্রার্থীদের সাথে আলাপ করলে তারা জানায় ঈদের দু’এক দিনের জন্য নির্বাচনী প্রচারণায় কিছুটা কম থাকলেও ঈদের পর আরও ব্যাপক জমজমাট হয়ে উঠবে।
