শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের ষ্টেন্ড রোড ঈদগাহ ময়দান সংলগ্ন মোহামেডান কাবে অভিাযান চালিয়েছে চাঁদপুর মডেল থানা পুলিশ। পুলিশের উধৃতন কতৃপক্ষের নির্দেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়েছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভির রাতে মডেল থানার ওসি তদন্ত আরিচুল হক, এসআই ফিরোজ ্অলম,এএসআই নন্দন সরকার সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাবের ভিতরে থাকা জুয়ারিরা কাবের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মোহামেডান কাবের সামনে পৌর ঈদগাহ মাঠে গত ৩ দিন ব্যাপি বাৎসরিক ওয়াজ মাহফিল চলছে। কিন্তু একদিকে ওয়াজ ও অপর দিকে মোহামেডান কাবে রমরমা জুয়া চলমান থাকায় স্থানিয় মুসল্লীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরে তারা পুলিশের উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে জুয়া বন্ধের নির্দেশ দিয়ে মডেল থানা পুলিশ ম্হোমেডান কাবে অভিযান চালায়। জুয়ারীরা কাবের বাহির দিয়ে তালা মেরে ভিতরে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলায় মগ্ন হয়ে উঠে। পুীলশ অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পিছনের দরজা দিয়ে দেয়াল টপকে পালিয় যায়। পুলিশ মোহামেডান কাব তল্লাশি চালিয়ে কোন জুয়ারীকে আটক করতে পারেনি। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান উর্ধতন কতৃপক্ষের নির্দেশে জুয়া খেলা বন্ধ করা হয়েছে।

