চাঁদপুর শহরের পৌর ঈদগা সংলগ্ন মোহামেডান স্পোটিং ক্লাবে দিন-রাত চলছে অবিরাম জুয়াড় আসর। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যক্তিদের নজরানা দিয়ে ও ম্যানেজ করে লাখ লাখ টাকার জুয়াড় আসর চালিয়ে যাচ্ছে। মোহামেডান স্পোাটিং ক্লাবে জুয়া খেলা কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়ায় শহরে চুরি, ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, মোহামেডান স্পোটিং ক্লাবে দীর্ঘ ৩ মাস যাবৎ দুপুর ২টা থেকে শুরু করে সারারাত চলে এ জুয়া। জেলা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা মোটরসাইকেল ও সিএনজি যোগে মোহামেডান ক্লাবে এসে জুয়া খেলায় মেতে উঠে। স্থানীয় পত্রিকায় জুয়া নিয়ে একটি সংবাদ প্রকাশ হওয়ায় কিছুদিন খেলা বন্ধ ছিল। দীর্ঘ ৩ মাস পর তা আবার শুরু হয়েছে। এখানে জুয়াড় আসরকে কেন্দ্র করে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এরা জুয়াড় টাকা যোগাতে শহরে রাতের আঁধারে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। চাঁদপুরে শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষে প্রশাসনকে অবিলম্বে মোহামেডানসহ অন্যান্য জুয়াড় আসর বন্ধ করে জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শহরের বেশ কয়েকজন জুয়াড়ি জানায়, চাঁদপুরে চিহ্নিত জুয়াড়ি ও অপরাধ জগতের হোতা পুরাণবাজার পশ্চিম জাফরাবাদের নাসির (৩২), রামদাসদীর বিপুল ভূঁইয়া (৪৫) ও রহমতপুর কলোনীর বাচ্চু ভূঁইয়া (৪০) এ তিনজনের পার্টনারে জুয়াড় আসর পরিচালনা করছে।
প্রতিদিন মোহামেডান ক্লাবের জুয়া খেলা পরিচালনা করতে ক্লাব কর্তৃপক্ষকে প্রতিদিন ৪ হাজার টাকা দিচ্ছে। এছাড়া প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রতিদিন জনৈক দালাল মাসে ৪০ হাজার টাকা ও নিজের জন্য ৩ হাজার টাকা করে জুয়াড়িদের কাছ থেকে নিয়ে এভাবে জুয়াড় ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় ক’জন সংবাদকর্মীও নাকি তাদের কাছ থেকে মাসোহারা নিচ্ছে বলে তারা জানায়। আরো জানা যায়, এ ক্লাবে জুয়াড়িরা মাদক সেবন ও অনেক অপকর্মের সাথে জড়িত রয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

