মিজান লিটন
![]()
সভাপতি কালু ভূঁইয়া, সহ-সভাপতি জয়নাল মাল ও সাধারণ সম্পাদক ইদ্রিছ গাজী নির্বাচিত
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গণতান্ত্রিক পন্থায় গতকাল ২০ ফেব্রুয়ারি চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ (রেজি: নং-০৫) ব্যস্থাপনা কমিটির নির্বাচন-২০১৪ সম্পন্ন হয়েছে। ১২ সদস্য বিশিষ্ট কমিটির এ নির্বাচনে ভোট লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫জন প্রার্থী। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (কালু) ভূঁইয়া চেয়ার প্রতীকে ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক মাল (বাইসাইকেল) পেয়েছেন ৯৫ ভোট। সহ-সভাপতি পদে হাজী জয়নাল মাল (বই) প্রতীকে ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনহাজুল হক মিনা বেপারী (কাঁঠাল) প্রতীক পান ১০১ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গতবারের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী গাজী। তিনি গরুর গাড়ি প্রতীক নিয়ে ১৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মোঃ আনোয়ার হোসেন গাজী (মাছ) প্রতীকে ১১৪ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন হাজী মোঃ হযরত আলী বেপারী।
এছাড়া ৮টি পরিচালক পদে ৯জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে বিল্লাল কাজী (আনারস) ১৯১ ভোট, মোঃ জাহাঙ্গীর জমাদার (কুঁড়ের ঘর) ১৯০ ভোট, মোঃ জামাল খান (দোয়াত কলম) ১৮৭ ভোট, সুমন খান (মোরগ) ১৮৬ ভোট, কেশব ভৌমিক (কলস) ১৭৬ ভোট, মোঃ মুনসুর আহমেদ বন্দুকশী (চাকা) ১৬৭ ভোট, সালাউদ্দিন খান (মোমবাতি) ১৫৪ ভোট ও মোঃ সিরাজুল ইসলাম বেপারী (মই) ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। আব্দুল খালেক বেপারী (হাঁস) পেয়েছিলেন ১৩১ ভোট। তিনি পরাজিত হন।
গতকাল সকাল ১০টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোট শেষ হয়। এরপর ভোট গণনা শুরু হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পরিদর্শক মোঃ মোতালেব খান ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনায় পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আলো রানী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হচ্ছেন হাজী মোঃ জালাল উদ্দিন (বাবুল) জমাদার, আলহাজ্ব এম.এ বারী খান, মোঃ ছফিউল হাওলাদার ও সফিউল্যাহ হাওলাদার। আইনশৃঙ্খলার কাজে দায়িত্ব পালন করেন চাঁদপুর মডেল থানার এসআই গৌতম, আবদুল কাইয়্যূম, পুরাণবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু সাঈদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এদিন ২শ� ৮৬জন ভোটারের মধ্যে ২শ� ৬৬জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এ নির্বাচনকে ঘিরে চাঁদপুর মাছঘাটে বিভিন্ন শ্রেণি পেশার উৎসুক মানুষের ভীড় ছিলো লক্ষ্যণীয়।
