
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর রেলওয়ে শ্রমিকলীগের আয়োজনে স্বাধীনতা দিবসের ৪৬তম বার্ষিকীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখা স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করেন। গতকাল রবিবার সকাল ১০টায় চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে প্ল্যাট ফরমে রেলওয়ে শ্রমিক লীগের চাঁদপুর শাখার নেতাকর্মী ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হান্নানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এ দিনটিকে গণহত্যা দিবস পালনের জন্য জাতিসংঘের স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেদন পাঠিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিলেন। যা নিয়ে বিগত দিনে বিতর্ক থাকলেও তা এখন সর্বস্থানে সমাধান হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশটিকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। আর যখনই এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই এদেশকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এ দেশটিকে উন্নয়নশীল একটি দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর তখনই স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত বাধা দিচ্ছে। বাংলাদেশে জঙ্গীবাদের কোন অস্থিত্ব নেই। তবুও এদের থেকে আমাদের সকলকে সর্তক থাকতে হবে। বর্তমান সরকার বাংলাদেশ রেলওয়ের ব্যাপক উন্নয়ন চালিয়ে যাচ্ছে। কতিপয় অসাধু রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী এ উন্নয়নে বিভিন্নভাবে স্বাধীনতা বিরোধী বিএনপির সাথে হাত মিলিয়ে উন্নয়ন কাজের বেঘাত সৃষ্টি করতে চাচ্ছে। এ সব কর্মচারীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। চাঁদপুরে রেলওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সরকারের এ উচ্ছেদে সহযোগিতা করবে বলে তিনি আশ^াস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহজাহান চোকদার, জেলা যুব আওয়ামী লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছিবুল হাসান মুন্না, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রহিম গাজী, প্রজন্মলীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ রতন মিয়া, চাঁদপুর ষ্টেশন মাষ্টার মোহাম্মদ হোসেন মজুমদার, রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর শাখার উপদেষ্টা আবুল কাশেম পিএক্স আর, বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির টিটিই, রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জনি, সহ-সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ বাপ্পি, সহ-সভাপতি মোঃ জাহান শরীফ, সহ-সভাপতি মোঃ শাহজাহান, সহ-সম্পাদক মোঃ সোলেমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোপী নাথ, কোষাধ্যক্ষ মোঃ কাউছার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সেকান্তর মিয়া, মোঃ কাসেম, মোঃ সিরাজ মিস্ত্রি, দিলীপ দাস, কার্তিক দাস, জনি, রাজু, বিদ্যুৎ বিভাগের আবুল কালাম, মোঃ বাছিদ, আবুল কালাম আজাদ, মোঃ ফেরদাউস তাজ, কিশোর লাল, কৃষ্ণ লাল, রাজু দাস। জেলা মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহার বেগম, ফাতেহা বারী, সুষমা, সুফিয়া বেগম, সীমা মাসুমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
