
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নে ঝিলে বিষ প্রয়োগে অর্ধ কোটি টাকার মাছ বিনষ্ট করেছে দুবৃর্তরা। মঙ্গলবার ভোড়ে ৫ একর সম্পত্তির উপর ওয়াবদার পূর্ব পাশে ঝিলে বিষ প্রয়োগ করে এই ঘটনা ঘটায়। এলাকাবাসিরা জানায় ,এক বছর যাবত ১০ নং লক্ষœীপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান সেলিম খাঁনের ছোট ভাই মোঃ বোরহান উদ্দিন খাঁন টেলু ওয়াবদার পূর্ব পাশে ঝিল লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। এর পাশের যারা লিজ নিয়ে মাছ চাষ করেছে তারা হয়তো শত্রতা বসত তাদের লোক দিয়ে মঙ্গলবার ভোড়ে ৫ একর সম্পত্তিতে বিষ প্রয়োগ করে। ভোড়ে ফজর নামাজ পরতে আসা মুসল্লিরা ঝিলের পানিতে মাছ মরে ভেসে উঠতে দেখে বোরহান উদ্দিন খাঁন টেলুকে জানায়। পরে জেলেদের দিয়ে মাছ ধরার পড়েও শেষ রক্ষা হয়নি। বিষ প্রয়োগে ঝিলের অর্ধ কোটি টাকার তেলাপিয়া, রুই, কাতলা, মিগেল মাছ বিনষ্ট হয়েছে। মাছের মালিক মোঃ বোরহান উদ্দিন খাঁন টেলু জানায়, দুবৃর্তরা মঙ্গলবার ভোড়ে এগ্রিফুরান, রাজফিউস, ট্রাস্টপোস ট্যাবলেট ঝিলের পানিতে ছেড়ে দেয়। এতে করে বিভিন্ন প্রজাতির অর্ধ কোটি টাকার মাছ বিনষ্ট করেছে। খবর পেয়ে ১০ নং লক্ষœীপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান সেলিম খাঁন ঘটনাস্থলে এসে খোজ খবর নেয়। মাছ মরে পানির নিচে তলিয়ে যাওয়ায় অনেক মাছ উঠানো সম্ভব হয়নি। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্থতি চলছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
