স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ৬জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে ৪নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের খান বাড়িতে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলোঃ রোকেয়া বেগম (৩৫), জায়েদা বেগম (২৫), শামছুল হক খান (৬৫), হালিম খান (৫৯), ফাহিমা আক্তার (১৫) ও শারমিন আক্তার (৯)। আহতদের মধ্যে রোকেয়া বেগম ও জায়েদা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
শামছুল হক খান জানান, গতকয়েক দিনে অতি বৃষ্টির কারণে বাড়ির মধ্যে হাটু পর্যন্ত পানি জমে যায়। বাড়ির সকলের চলাচলের সুবিধার্থে পানি নিষ্কাশনের জন্য কয়েকদিন আগে বাড়ির পাশের সরকারি খালের সাথে একটি পাইপ লাগানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পানি নিষ্কাশনের জন্য লাগানো পাইপ বাড়ির বাসিন্দ জব্বর মাঝি ভেঙ্গে ফেলে। আমি বাধা দেওয়ায় জব্বর মাঝির সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায় জব্বার মাঝি আমার গলা টিপ দিয়ে শ^াসরুদ্ধ করা চেষ্টা করে আর ঘর থেকে বের হয়ে তার ছেলে আনোয়ার হোসেন মাঝি ও ফারুক মাঝি বেধম মারধর করে। বাড়ির অন্যানারা ছুটে এসে আমাকে রক্ষা করে। বিষয়টি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করি। চেয়ারম্যান বসে বিষয়টি সমাধান করে দেবে আশ^াস দেয়।
