
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলা ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নের গফুর গাজীর বাড়িতে এক নারী শ্রমিক কে ধর্ষণ করেছে সজীব গাজী নামের এক বখাটে যুবক। এ ঘটনায় মেয়ের মা আমেনা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার নং ৪৮। তারিখ ২৭/৯/২০১৬ ইং।
গত ২৫ সেপ্টেম্বর রাতে স্থানীয়রা মেয়েটি কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের মা আমেনা বেগম জানায়, মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আসি ও আসার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। মঙ্গলবার সকালে শহরের পুরানবাজার বৌ বাজার এলাকা থেকে মডেল থানা পুলিশ ধর্ষক সজীব গাজী ১৭ কে আটক করে থানায় নিয়ে আসে। মামলা সূত্রে জানা যায়, বাদী আমেনা বেগম দেবরের ছেলের বিয়েতে মেয়েকে নিয়ে ঢাকা থেকে ১৪/৯/২০১৬ ইং তারিখে চাঁদপুর কোটারাবাদ এলাকায় আসেন।
গত ২৫ সেপ্টেম্বর রাতে মেয়েটি প্রকৃতির ঢাকে ঘর থেকে বের হলে লম্পট সজীব মুখে চাপা দিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির ডাক চিৎকারে আশে পাশের লোকজন হাতেনাতে ধর্ষক সজীব কে আটক করে। পরে ধর্ষকের সাথে থাকা আরিফ ও সজল সহ অজ্ঞাতনামা ২/৩ জন তাদের কে মারধর করে সজীব কে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি উল্ল্যাহ ওলি জানায়, ধর্ষক সজীব কে আটক করা হয়েছে। বাকিদের আটকে চেষ্টা চলছে।
