রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে ৮ দিন পূর্বে চুরি হওয়া অটো রিক্সা বিক্রয় করা মালামালসহ ২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে ট্রাকরোড এলাকা থেকে অটোরিক্সার ব্যাটারী, একটি মটর ও ৩টি চাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেনঃ শহরের মমিনপাড়া এলাকার মুন্সিবাড়ির জালাল উদ্দিন ছৈয়ালের ছেলে জহির ছৈয়াল (১৭) ও যমুনা রোড এলাকার শাহ আলম শেখের ছেলে বাদশা শেখ (১৮) আটককৃতরা জানায়, গাড়ী চালক বাদশার আত্মীয় জহির। জহির কয়েকদিন বাদশার কাছ থেকে নিয়ে অটো রিক্সাটি চালিয়েছে। ৮দিন পূর্বে জহির ও বাদশা চালকের অজান্তে লঞ্চঘাট থেকে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে তারা শহরের ট্রাকরোড এলাকার ভাংঙ্গারী ব্যবসায়ী আলীর কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রয় করে। এ পর্যন্ত ৮ হাজার ৭শত টাকা আলীর কাছ থেকে নেয় বলে তারা জানায়। অটো রিক্সার মালিক খলিলুর রহমান জানায়, ৮দিন পূর্বে গাড়িটি লঞ্চঘাট এলাকা থেকে চুরি হয়। গাড়িটি চালক বাদশার আত্মীয় নিয়েছে বলে পাশবর্তী লোকজন আমাকে জানায়। এতদিন তাদেরকে কোথায়ও খুজে পাই নাই। আজকে জহির ও বাদশাকে পেয়ে তাদেরকে জিজ্ঞেসা করে মালামাল উদ্ধার করি।এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এস আই বিপ্লব নাহা জানায়, বিক্রয় করা অটো রিক্সার মালামালসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর লঞ্চঘাটে চুরি হওয়া অটো রিক্সা মালামালসহ আটক ২
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
